বিশেষ সতর্কীকরণ


পড়তে ভালো লাগবে না , পড়তে গিয়ে ভাবতে বসলে তো গেলো গঙ্গা স্নানেও পাপ শুদ্ধি হবে না । তাই বিশেষ সতর্কীকরণ "পড়তে নেই, নইলে ভালো থাকতে নেই"

Sunday, December 23, 2012

আন্তাবড়ি - ৩


- পুটকি টা দেখছেন ?
- কোথায় ?
- ওই যে দেওয়ালে দেওয়ালে ।
- কোন দেওয়ালে ?
- হোয়াইট হাউসের দেওয়াল নিশ্চয় বলিনি ।
- বলেননি যে কি করে বুঝবো ? আপনি তো সেটাও বলেননি যে আপনি বলেননি ।
- আমি তো শুধু পুটকি বোললাম ।
- তো হোয়াইট হাউস-ও বলতে পারতেন ।
- না কেন বলবো ?
- এই, যে জন্য পুটকি বললেন ।
- সে তো পুটকি আছে বলে বোললাম ।
- সে টা কোথায় ?
- দেওয়ালে ।
- দেওয়াল টা কোথায় ।
- সেটা জিজ্ঞেস করুন না ।
- করতে দিচ্ছেন কই !
- দিচ্ছি না বলে করবেন না ?
- করতে দিলেই বা কেন করবো ।
- সুযোগ এলে সদ্ব্যবহার করতে হয় বলে ।
- সব ব্যবহার কি সৎ হয় ?
- অসৎ না করলেই হয় ।
- আপনি জানেন আমি সৎ
- আপনিও তো জানেন না আমি সৎ কি না ।
- তাতে আমার কি ?
- তাতে আপনারও কিছু না ।
- তাহলে পুটকি দেখুন ।
- কোথায় ?
- দেওয়ালে দেওয়ালে ।

Friday, December 21, 2012

আন্তাবড়ি - ২



(সকাল ৯ টা বাস স্ট্যান্ড, একটি লোক দাঁড়িয়ে, পাশে আর একজন এসে দাঁড়ায় ।)
আর একজন লোক জিজ্ঞাসা করে ।
-    
--   কোথায় আছি বলুন তো ?
--   কেন যেখানে ছিলেন ।
--   ইয়ে মানে সেটাই বা কোথায় ?
--   কেন আপনি কি ভবঘুরে । এক জায়গায় থাকেন না ?
--   এইরে তা তো বলতে পারবো না । তবে সেরকম উৎখাত জাতীয় কিছু হইনি কখনো । হলে হয়তো ভবঘুরে হয়ে যাবো ।
--   তাহলে তো মিটেই গেল, আগে যেখানে ছিলেন এখনো সেখানেই আছেন ।
-   আচ্ছা মুস্কিল সেটাই তো জানতে চাইছি আগে ঠিক কোথায় ছিলাম ।
--   না ঠিক কতক্ষণ আগের কথা জানতে চাইছেন ।
--   আপনি ঠিক কতক্ষণ আগের কথা জানেন ?
--   এই তো মিনিট তিনেক আগে আপনি আমার পাশে এসে দাড়ালেন ।
--   ঠিক বলছেন । মিনিট তিনেক ?
--  একদম কাঁটায় কাঁটায় ঠিক না হলেও, আপাতভাবে সেরকম ।
--   তাহলে দেখুন সময় ব্যাপার টাই তো আপাত । আর সময় আর স্থান দুটোই পরস্পরের উপর নির্ভরশীল । তাহলে আপনি কি বলতে পারেন যে আমি আগে যেখানে ছিলাম এখনও সেখানেই আছি ।
--   না আপনি কি রকম থাকার কথা বলছেন ? সে টা বুঝলাম না
--   ও মা না বুঝেই বলে দিলেন বুঝি ? এ অন্যায় । না বুঝে বলবেন না ।
--   জিজ্ঞেস করলেন কেন ।
--   জিজ্ঞেস করলেই বলতে হবে ? ছোটোবেলা থেকে তো কত কি জিজ্ঞেস করেছে কত লোকে আপনাকে । সব কিছুরই কি উত্তর দিয়েছেন ?
--   না তা দিইনি ।
--   তবে আজ দিলেন কেন ?
--   ইয়ে বাস এসে গেছে । আসি
--   সাবধানে ।
--   হ্যাঁ । 
--আর কাউকে কিছু বলবেন না । জিজ্ঞেস করলেও বলবেন না । মনে থাকবে ?

আন্তাবড়ি - ১



- ও দাদা আপনি হাটতে যাচ্ছেন ?
- অন্ধ নাকি দেখছেন না হাটছি !
- আহা আমি এ হাটার কথা বলিনি
- তবে কি গড়িয়াহাটা-র কথা র বলছেন ।
- আঃ রসিকতা করছেন কেন ?
- রসিকতা তো আপনি করছেন মশাই ।
- অমনি বললেই হল ? আমাকে হাটতে দেখে জিজ্ঞেস করলেন কেন হাটতে যাচ্ছি কিনা । জানেন না আমি রোজ সকালেই হাটি ।
- ধুত্তেরি আমি কি এই হাটার কথা বলেছি নাকি ?
- বলেননি আবার এই শুরুতেই তো বললেন । “হাটতে যাচ্ছেন”
- আঃ আপনি বুঝছেন না ।
- কেন বুঝতে যাবো ? বুঝে কি উদ্ধার হবে শুনি । কি পরিবর্তন টা আনবেন বুঝিয়ে হ্যাঁ ?
- আমি কখন বললাম আমি পরিবর্তন আনবো ?
- এই যে বলছেন । আপনি এ হাটা নয় অন্য হাটার কথা বলছেন । তা যেটা রোজকার বাইরে তাই তো পরিবর্তন ।
- তা ঠিক কিন্তু আমি কিন্তু তা বলিনি ।
- ও তাহলে আপনি ঠিক বলেননি স্বীকার করছেন তো ? আমিও জানতুম আপনি ভুল বলছেন ।
- কি যাতা বলছেন? ভুল কি বললাম ?
- কেন আপনি তো বললেন যে আমি ঠিক বললাম ।
- তাই বলে কি আমি ভুল বললাম ?
- ঠিক আছে আমিও ঠিক, আপনিও ঠিক । শান্তি ।
- হ্যাঁ সেটাই তো বলছি ।
- সেটা ঠিক বলছেন ?
- মনে তো হয় ।
- কেন সন্দেহ কি সে ?
- কি সে আবার সন্দেহ হতে যাবে ?
- ওই যে কি মনে হয় ঠিক করে উঠতে পারছেন না ।
- আমি তো শুধু বলছিলাম......
- কি বলছেন দেখা তো গেলো । আর কিছু বলতে হবে না । হা হা হা ।
- ঠিক আছে তবে থাক আর বলবো না ।
- চলুন হেটে আসি বাকি টা ।
- হ্যাঁ রোজই তো হাটছি ।