সবার থেকে সব কিছু আজ রাখছি দূরে
খুব সোজা এক জীবন নামের খেলায় মেতে
ঘটেছে যা, ঘটছে যা আজ অন্তঃপুরে
জটিলতা আঁকড়ে ধরে যে রন্ধ্রেতে
খেলার শুরু যে পথে সে পথের ধারে
আজকে নতুন পান্থপাদপ তেষ্টা মেটায়
রন্ধ্র দেখি উঠছে ফুলে যন্ত্রণাতে
দূর থেকে আজ সব কিছু কি শান্ত দেখায়
সব কিছু থাক একটুখানিই পাওয়ার ছিল
একটুখানি পালক হাওয়ায় উড়তে চাওয়া
বেইমানী এক সূর্যডুবে সন্ধ্যে হল
এখন শুধু বাধ সাধে সেই হাটতে যাওয়া।















