বিশেষ সতর্কীকরণ


পড়তে ভালো লাগবে না , পড়তে গিয়ে ভাবতে বসলে তো গেলো গঙ্গা স্নানেও পাপ শুদ্ধি হবে না । তাই বিশেষ সতর্কীকরণ "পড়তে নেই, নইলে ভালো থাকতে নেই"

Showing posts with label POEM. Show all posts
Showing posts with label POEM. Show all posts

Thursday, April 30, 2015

ডিস্ট্যান্স - খ্যাপার খুলি



সবার থেকে সব কিছু আজ রাখছি দূরে
খুব সোজা এক জীবন নামের খেলায় মেতে
ঘটেছে যা, ঘটছে যা আজ অন্তঃপুরে
জটিলতা আঁকড়ে ধরে যে রন্ধ্রেতে

খেলার শুরু যে পথে সে পথের ধারে
আজকে নতুন পান্থপাদপ তেষ্টা মেটায়
রন্ধ্র দেখি উঠছে ফুলে যন্ত্রণাতে
দূর থেকে আজ সব কিছু কি শান্ত দেখায়

সব কিছু থাক একটুখানিই পাওয়ার ছিল
একটুখানি পালক হাওয়ায় উড়তে চাওয়া
বেইমানী এক সূর্যডুবে সন্ধ্যে হল
এখন শুধু বাধ সাধে সেই হাটতে যাওয়া।

Friday, April 5, 2013

আরও একবার

 অনেকদিন পর লিখছি । অনেকদিন টা ঠিক কতদিনে হয় ঠিক জানা নেই । তবে আগে যেমন ঘনঘন বেশ লুস মোশনে লিখতাম, তেমন নয় । তবে তাতে গাঢ়ত্ব কত বেড়েছে বলতে পারবো না । একটু অন্য ছন্দ, একটু অন্য রিদিমে লেখা । আগে এমনটা লিখিনি । বিষয়টাও কতকটা একঘেয়ে লাগতে পারে । তবে লাগুক । তবে এখনও লিখতে পারছি এতে বেশ আশ্বস্ত । একটা ঘাম দিয়ে জ্বর ছাড়ার মত । ঘাম টা মাথা থেকে পা-য়ে পড়ার আগেই অবশ্য শুকিয়ে গেছে । আর কিছুটা সময় ছড়িয়ে গেছে ফাঁকা উঠোনে । কুড়িয়ে নিও যে যার মত সময় পেলে ।

ভাবিস না তুই আলোর চেয়ে জোরে ছুটবো আমি
ফেরার চেষ্টায় অবাধ জলে আবছা সামিল
তোর প্রায় ফুরোনো সময়টাকে বাধবো বলে
আর কিছু টা চাইছি সময় রাত পোহালে
আমি তোর ঠিকানায়, তোর সীমানায়
দূরবীনে চোখ আস্ত কানা
আলপিনে ফুল
আর কিছুটা চাইছি সময়
আর কিছু ভুল

ভাবিস না তুই ডুব দেবো না ভরলে কানায়
ফিরছি ভিজে ফিরছি তোর ওই ভুল ঠিকানায়
তোর চাঁদের বাড়ি, চরকা কাটা বুড়ির সুতো
ফেরার বিকেল, ওড়ায় ধূলো তোর এক মুঠো
তোকে সাহস দেখাই, বাঁচবো একাই
শক্ত মনে
তবুও কিছু চাইছি সময়
মন্দ বলে ।

Sunday, December 23, 2012

আন্তাবড়ি - ৩


- পুটকি টা দেখছেন ?
- কোথায় ?
- ওই যে দেওয়ালে দেওয়ালে ।
- কোন দেওয়ালে ?
- হোয়াইট হাউসের দেওয়াল নিশ্চয় বলিনি ।
- বলেননি যে কি করে বুঝবো ? আপনি তো সেটাও বলেননি যে আপনি বলেননি ।
- আমি তো শুধু পুটকি বোললাম ।
- তো হোয়াইট হাউস-ও বলতে পারতেন ।
- না কেন বলবো ?
- এই, যে জন্য পুটকি বললেন ।
- সে তো পুটকি আছে বলে বোললাম ।
- সে টা কোথায় ?
- দেওয়ালে ।
- দেওয়াল টা কোথায় ।
- সেটা জিজ্ঞেস করুন না ।
- করতে দিচ্ছেন কই !
- দিচ্ছি না বলে করবেন না ?
- করতে দিলেই বা কেন করবো ।
- সুযোগ এলে সদ্ব্যবহার করতে হয় বলে ।
- সব ব্যবহার কি সৎ হয় ?
- অসৎ না করলেই হয় ।
- আপনি জানেন আমি সৎ
- আপনিও তো জানেন না আমি সৎ কি না ।
- তাতে আমার কি ?
- তাতে আপনারও কিছু না ।
- তাহলে পুটকি দেখুন ।
- কোথায় ?
- দেওয়ালে দেওয়ালে ।

Thursday, November 1, 2012

কি যে হয় , লাগে না ভয়

আজকে সন্ধ্যে থেকে খ্যাপামির জিন টা Overexpress হয়ে আছে । তাই এই রাত ১২ টার পর কিছুটা সৃজনশীলতায় উপড়ে দেওয়ার ইচ্ছে হয়েছে । কি বোর্ডে আঙ্গুল ছুঁয়ে আগডুম বাগডুম যা বেরোচ্ছে সেটা কে স্বপ্নদোষ ছাড়া আর কিছুই বলা যায় না । তবুও একটা কন্ট্রোল রাখার আদিম চেষ্টা রেখেছি কোনো ক্রমে । মনের মধ্যে বিরক্তি নেই, ক্ষেদ নেই,Depression D থেকে Frustration এর F টা কারুর দেখা নেই । এমন একটা ড্রাই ডে তে আর কি করা যায় । তাই আমার একামেবাদ্বিতীয়ম বাচালতার হোল্ডার এই ব্লগ খানির উপর জুলুম বাজি করছি । একটু আগে ফেসবুকে দু-দুবার খিল্লি কলম চালিয়ে সাফল্য পেয়ে সেগুলো এখানে বোঝাই করতে এলুম ।

প্রথম লেখাটি পড়ে বোঝো

খাচ্ছ খাও
নিপাত যাও

গল্পেরা ঘেটে ঘুঁটে রাতে যাবে শুতে
ব্রেকফাস্ট ছুরি দেবে আঙ্গুলেতে পুঁতে
বাটারে বাটারে এ যত মাখা পাউরুটি
বিছানা ছাড়িনি পায়ে অজন্তা চটি
ঘুরে ফিরে দিনকাল বদলায় ফ্রি তে
ডায়েট চার্ট এ শুরু হাতি ছাপ ঘৃতে ।

আর দ্বিতীয় লেখা টি আমাকে আমার জন্য

ভূত চতুর্দশী

ছমছমে রাত, ভূত দেবে সাথ,
খুলে রেখো জানলা, দরজার পাল্লা
ঢুকে যদি ঘরে ওরা, বসে পড়ে পাশে
কাটিয়ো রাত খানা, অতি উল্লাসে
রাম নাম ভুলে আজ, জমে যাবে সিন
আজ আজ আজ আজ দাদা হ্যাপি Halloween




Sunday, July 15, 2012

ত্বমসি মম

আজকে যখন মীরাক্কেল-এর আপাত অন্তীম দিবসে সবাই গভীর  শোক পালনে নিজ নিজ ওয়ালে ব্যস্ত আমার তখন এই ন্যাকামিটা করতে খুব ইচ্ছে হল।  তোমরা কতটা ন্যাকা আমি জানি না ।  তবে হলে ক্ষতি নেই ।


ভোরের আলোতে দেখেছি, আমি রাত্রির ছায়া পথ
এলোমেলো কত চিন্তার ভীড়ে জমে গেছে জানজট;
তারা-রাও নাকি ভালোবেসে রোজ হাতছানি দেয় কাছে
তবু পুড়িনি আমি, তোমার জন্য ভালোবাসা রাখা আছে ।।

আর কিছু হতে পারতো যদি অতীত নিত শোধ
বর্তমানের বিদ্রুপটাকে করে দিতো নির্বোধ
চাইনি আমি শান্ত মনন, সুখী গৃহকোণ
তাই বেঁচে আছি তোমার জন্য; মৃত্যুর প্রতিক্ষণ ।।

সীমাহীন এক গতিপথে হাটি রোজনামচায় স্মৃতি
হিসেব রাখিনি সব হারালেও কত লাভ কত ক্ষতি?
প্রথম সে পাওয়া, অচ্ছ্যুৎ থাক, হৃদয়ের কারাগারে
বন্দি আমি তোমার জন্য, বলি অস্ফূট স্বরে ।।



Sunday, July 8, 2012

কবিতা ক্লাব ও খ্যাপা


এই লেখা টা তোমাদের আগে দেখায়নি । তবে কেউ কেউ দেখেছিলে । এবার এর কবিতা ক্লাবের বৃষ্টিbuzz ম্যাগ এর একটি পাতায় আছে কবিতা টা । তোমরা পড়ে দেখো আর পুরো ম্যাগ টাও অবশ্যই পড়ো । দারুণ সব রোম্যান্টিক কবিতা আছে বৃষ্টি নিয়ে । আমি তো নাম-ই দিয়ে ফেলেছি এটার কিউপিড কালেকশন । তবে দেখা যাক কে বাণ বিদ্ধ হয় ।

Saturday, June 30, 2012

প্যায়ার প্যাকেজ

এসব দরাদরি-র খদ্দের কাউকে হতে বলছি না । পাগলে কি না বলে , মেনে নিলে সব চলে ।


তোর সাথে সম্প্রীতির দোকান খুলবো বলে পসরা সাজিয়েছি
রোজ উইন্ডো শপিং এর অছিলায় খরিদারি-র কোনো বালাই নেই
বন্ধুদল এ হাঁসি ঠাট্টা, ক্লাস বাঙ্ক, বেনিয়ম
পৃথিবী উৎখাত হলেও না-পরোয়া মনোভাব
এরপর যদি লস খাই,
শান্তি নগরে জমি কিনবো, বৃদ্ধাশ্রমের ।।

পড়ার পর কারুর গাল মন্দ করার ইচ্ছে হলে জানিয়ে যেও টিপ্পুনি কেটে । কথা দিলাম আমি কথা কাটবো না ।

Friday, June 29, 2012

তাকে এসব বলা যায় না .

তাকে এসব বলা যায় না . 


তোকে চরম বলছি, মানে ঠিক যেটা বললে একটু কম বলা   হয়
আবার এর থেকে বেশি বলার একটা সুযোগ থাকে .
আমি সুযোগ এর সদ ব্যবহার করি না 
করলে পানসে মুখ, চোখে কালি এঁকে দিতাম রাত ভরে
দাড়িওলা যে স্বপ্ন বুড়ো টা রোজ তোর ঘুম টিফিন এর ফাঁকে,
আদেখলাপনা করে আপাদমস্তক 
মনে করে দেখ, তাকেও রেজিগনেসন দিয়েছিস গতকাল 
আজ তার আঙ্গুল এর ফাকে ছাঁই এর কাঠগড়ায় 
বেয়াদপির  কালিমা .. 

Jader compu te bangla pora jabe na tader jonnyo niche abar