বিশেষ সতর্কীকরণ


পড়তে ভালো লাগবে না , পড়তে গিয়ে ভাবতে বসলে তো গেলো গঙ্গা স্নানেও পাপ শুদ্ধি হবে না । তাই বিশেষ সতর্কীকরণ "পড়তে নেই, নইলে ভালো থাকতে নেই"

Tuesday, April 28, 2015

Poll-কা-Song



এমন পোলিং দিনে
বাড়ি ফেরো আঙ্গুল চিনে
বুথে বুথে ভোট লোটে
ঘাসফুল ছানা

কাস্তে হাতুড়ি তারা
পদ্মফুলের পাপড়ি ছেঁড়া
ঢাকবে ঘাসে রাজ্য শেষে
তার বিবিয়ানা

(ক্রমশ...)

Saturday, April 4, 2015

আজনবি



সুন্দর ফেলে এমনিতে কলরব
শব্দেরা জানে নিঃশব্দের ভাষা
এক ঝলকই তোমায় দেখা কাফি
চোখে চোখ রাখা মিথ্যে কিছু আশার

বদলাও তুমি নিজেকে নিজের মতো
আমি ঘুরেফিরে পরিবর্তন সাজি
তিক্ষতা শুধু ছুঁয়ে যায় অবিরত
গোপনীয়তায় পোড়াও স্বপ্নবাজি

ওঠে ঝড় কিছু নামকরণের আগেই
বেনামী সূত্র ফেলে রাখে ঘড়ি কাঁটা
যা কিছু প্রিয়, থাকে প্রিয়র মতই
আজনবি হয়, চেনা গন্ধের পাতা।

Friday, April 3, 2015

অবাধ্য




এতো সম্ভব অসম্ভবের মতই
দূর্বলতার মতই শক্তিশালী
এত উজ্জ্বল উপস্থিতির ক্ষত
পাল্টায় ঘর, নজর কুড়োয় খালি

যত দিন যায়, আসে দিন তার বেশি
সময় ফেলে উপস্থিতির চড়া
তোমার ঘরে ঘর বাঁধা কোন দোষে
অবাধ্য কেন তোমার প্রেমে পড়া

সান্তনা ভেবে তুফানে ভাসাই তরী
ফিরে আসি রোজ দেখি চেনা তীর ভিড়ে
গল্পরা শুধু জানে ও জানায় কথা
চলে যাওয়া দেখি আমি জানলায় ফিরে।